চালু হলো ‘হার্টসবুক’
বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের আদলে উন্মুক্ত হলো নতুন আরোকটি মাধ্যম ‘হার্টসবুক’ (https://heartsbook.com) বা এইচবি। ফেসবুকের চেয়ে দ্বিগুণ বন্ধু হওয়া সুবিধা নিয়ে হার্টসবুকে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং অপশন। এতে টিভি দেখার পাশাপাশি আরো থাকছে ম্যাসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোষ্ট বিভাগ। আছে স্টিকার ও কয়েন সেন্ট করার সুবিধা। অনলাইনের পাশাপাশি মোবাইল অ্যাপেও এটি ব্যবাহার করা যাবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটে (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি আত্মপ্রকাশ করে। কেক কেটে এর উদ্বোধন করেন হার্টসবুক চেয়ারম্যান ও সিইও মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামীমা সরকারসহ মাধ্যমটি আমেরিকা, চায়না, তুরষ্ক, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, হংকং, ইউক্রেইন, তাইওয়ান, উজিবেকিস্তান, ইন্দোনেশিয়া, সোমালিয়া, নাইজেরিয়া ওফিলিপাইনের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খুব শিগগিরি বাংলাদেশ,ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চায়না, জাপান, মালোয়েশিয়া ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ও ইউরোপসহ বিশ্বজুড়ে হার্টবুকের ব্যবহারকারি বাড়বে বলে প্রত্যাশা করেন হার্টসবুক চেয়ারম্যান ও সিইও মেজবাহ উদ্দিন সরকার রুবেল।
তিনি বলেন, একজন ফেসবুক ব্যবহারকারী ফেসবুকে ৫ হাজার বন্ধু রাখতে পারলেও হার্টবুকে এই সংখ্যাটা ১০ হাজার। গুগল প্লে স্টোর থেকে heartsbook লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করা যাবে।’